শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বান্দরবানের লামায় জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামার আজিজনগরে এসবিএম নামে একটি ইটভাটা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একইসাথে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। অভিযানে লামা বন বিভাগ, লামা ফায়ার সার্ভিস ও লামা থানা সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে ভাটা পরিচালনা করায় এসবিএম ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ১ লক্ষ টাকা এবং লাকড়ি ব্যবহারের অপরাধে বন আইন, ১৯২৭ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় স্কেভেটর দিয়ে ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, গত ৬ মার্চ লামার ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় পাহাড় কাটা ও অবৈধ জ্বালানি কাঠ ব্যবহারে এফএসি ইটভাটাকে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ১৮ শত ঘনফুট কাঠ জব্দ করা হয়েছিল।