শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ২ লাখ টাকা জরিমানা

১৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি রামগড় ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১মার্চ) সকালে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের মধ্য লামকুপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ইউনিয়নের মধ্য লামকুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ব্যবসায়ী মোঃ সাইফুল কে জরিমানা করা। সুত্র জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় উক্ত ব্যবসায়ীকে ২(দুই) লক্ষ টাকা তাৎক্ষনিক জরিমানা করা হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন বলেন, আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। উপজেলার কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান পরিবেশের বিরুদ্ধাচরণ করে তাহলে পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।