শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বাঘাইছড়িতে ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

২০

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
আগামী নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র এদেশের জনগন মেনে নেব না। দ্রত নির্বাচন না হওয়াতে দেশের পরিস্থিতি দিন দিন খুবই খারপের দিকে যাচ্ছে। তাই অন্তবর্তী সরকারের এখন উচিৎ দ্রুত নির্বাচন ঘোষানা করা। সোমবার (১০মার্চ) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ বাঘাইছড়ি মাদ্রাসা পাড়া জামে মসজিদ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি ওয়ার্ডেই জনগনকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হবে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা জানান, বিএনপি জন মানুষের দল তাই জনসাধারণকে নিয়ে ওয়ার্ড পর্যায়েও ইফতার ও দোয়া মাহফিলের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারই ধারাবাহিকতায় ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে ইফতার করালাম এবং পৌরসভার প্রতি ওয়ার্ডেই এই কর্মসূচি বাস্তবায়িত হবে।