শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানের লামায় এফএসি ইটভাটাকে জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ

৯

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারে এফএসি ইটভাটাকে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ১৮শত ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টায় লামার ফাইতং ইউনিয়ন অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। অভিযানে লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সহায়তা করে।

জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এফএসি ব্রিকস এর মালিক ফরিদুল আলম কে ৭ লক্ষ টাকা ও অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে বন আইনে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১৮শত ঘনফুট কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া দুইটি ইটভাটার চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।