শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আলীকদম সেনা জোনের সহায়তা

১১

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্জধন পাড়ায় আগুনে ভস্মীভূত এক ত্রিপুরা পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে আলীকদম সেনা জোন। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে বসতঘর নির্মাণের জন্য দুইটি ঘরের টিন সরবরাহ করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি সকালে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে এবং মচরণ ত্রিপুরা নামের এক জুমচাষীর পুরো বসতবাড়ি পুড়ে যায়। এতে তিনি ও তার পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েন। বিষয়টি জানার পর, আলীকদম সেনা জোনের গজালিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গজালিয়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য টিন সরবরাহ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

গজালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার বলেন, আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং তাদের নতুনভাবে জীবন শুরু করতে সহায়তা করবে। আলীকদম সেনা জোন বরাবরই জাতীয় দুর্যোগ ও সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্ত মচরণ ত্রিপুরা সেনাবাহিনীর এই সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ঘর পুড়ে যাওয়ার পর আমরা একেবারে অসহায় হয়ে পড়েছিলাম। সেনাবাহিনীর সহায়তায় এখন আবার ঘর তুলতে পারব। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।