শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও পুরস্কার প্রদান

১০

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের শালবন এলাকায় অবস্থিত কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা প্রতিবন্ধী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ শিক্ষার্থীরা।

প্রধান অতিথি সুপ্রদীপ চাকমা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাদের উপযুক্ত সহায়তা ও সুযোগ প্রদান করা গেলে, তারা সৃজনশীল ও উৎপাদনশীল কাজে অবদান রাখতে পারবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সম্মান ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। তারা আমাদেরই সন্তান, স্বজন। তাদের পাশে দাঁড়ানো উচিত প্রত্যেকের।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ প্রদান করা হয়।