শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

রাঙ্গামাটি বধির বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুলব্যাগ দিলো দুদক

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) ও অন্ধ কল্যাণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়। সোমবার (৩ফেব্রুয়ারী) সকালে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন, রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহিদ কালাম। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে, বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশননের উপ-সহকারি পরিচালক সরোয়ার হোসেন, কোর্ট ইন্সপেক্টর সাদেক আহমেদ, সুবর্ণ ভূমি ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার সোহাগ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আসামবস্তিস্থ মাশরুম সেন্টার সংলগ্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।