শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

২৫

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্ট’র সদস্য সুজন চাকমা (৪৫)কে আটক করা হয়েছে। বুধবার (১১সেপ্টেম্বর) দুপুরে যৌথ বাহিনীর অভিযানে উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি এলাকার কেয়াংঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি উপজেলার কবাখালী ইউনিয়নের তাঁরা বুনিয়া এলাকার বিনন্দ মোহন চাকমা’র ছেলে
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তল্লাশী চালায়। পওে তার কাছ থেকে ১ টি দেশি অস্ত্র ও ২ রাউন্ড লেড কার্তুজ উদ্ধার করা হয় বলে থানা সুত্র জানিয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল হক বলেন, আটককৃত সুজন চাকমার কাছে অবৈধ অস্ত্র ছিলো। যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।