শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

মানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

২৫

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে দেশীয় তৈরি এলজিসহ আতুশে মারমা (২২) নামের এক চাঁদাবাজকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব মহামুনি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পার্শবর্তি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা মং মারমার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে চাঁদা আদায়ের উদ্দ্যেশ্যে উপজেলার পূর্ব মহামুনি এলাকায় আসেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল দলের সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ’র (পিসিপি) উপজেলা শাখার অর্থ সম্পাদক আতুশে মারমা ও তাকে বহণকারী মোটরসাইকেল চালক অংসা মারমা (২৮)। এসময় স্থানীয় এক কৃষকে চাঁদার দাবিতে প্রাণনাশের হুকমি দিলে আতুশে মারমাকে স্থানীয়রা আটক করে এবং চাঁদা আদায় করতে আসা মোটরসাইকেল চালক অংসালা মারমা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং তার কাছে থাকা একটি দেশীয় তৈরি এলজি, দুটি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের রশিদ বই ও খাতা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেয়া হয়েছে।