শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জনসাধারণ

বাঘাইছড়ির সাবেক মেয়র জমির এর বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ

৭৭

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র ও বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জমির হোসেন সরকারি বাজার ফান্ডের জায়গা জবর দখল করে নিজেস্ব স্থাপনা বাড়ি তৈরী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জনসাধারণ। মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী জনসাধারণ এর পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন মোঃ সেলিম।

এসময় উপস্থিত ছিলেন আবু জাহেদ, মোঃ খলিলুর রহমান, মোঃ হাছান আলী সহ ভুক্তভোগী জনসাধারণ। লিখিত বক্তব্যে মোঃ সেলিম উল্লেখ করেন ১৮/০৮/২০২৪ ইং তারিখে সাবেক অবৈধ মেয়র জমির হোসেন সরকারি বাজার ফান্ডের জায়গা জবর দখল করে নিজস্ব বাড়ি নির্মান ও মেয়র পদ থেকে অপসারণ সহ ১১টি দাবি নিয়ে বাঘাইছড়ি পৌরবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি পেশ করি। এর পরিপ্রেক্ষিতে মেয়র পদটি অপসারণ হলেও বাকিগুলো কোন কর্ণপাত না হওয়ায় বহুতল বাড়ির নির্মান কাজ কিছুদিন বন্ধ থাকলেও আবারও পূর্বের ন্যায় বাজার ফান্ডের সরকারি জায়গায় নিজস্ব বহুতল ভবনের পূণরায় কাজ শুরু করে। এতে সরকারি বাজার ফান্ড ক্ষতিগ্রন্থ হচ্ছে তেমনি এই বাজারের আওতায় সকল জনগন সুবিধা বঞ্চিত।

তাই স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে ইভিএম এর মাধ্যমে কারচুরি নির্বাচন করে পৌর মেয়র দায়িত্ব নেয় এর পর নিজে ক্ষমতার প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্য্যকলাপের মধ্য দিয়ে সরকারি বিশেষ বরাদ্দ আত্মত্মসাৎ সহ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে রাতারাতি গাড়ি বাড়ি সহ বিশাল সম্পত্তির মালিক হয়ে যায়। তাই বাজার ফান্ড অফিস রাঙ্গামাটিকে বাজারের সুবিধা বঞ্চিত নাগরিক মোঃ হুসেন লিখিত অভিযোগ করলে, বাজার ফান্ড কর্মকর্তা কোন পদক্ষেপ না নেওয়ায় সাবেক এই মেয়র পূনরায় বহুতল ভবনের কাজটি শুরু করে। আমরা বাঘাইছড়ি সুবিধা বঞ্চিত জনগন এই অনৈতিক কর্মকান্ডকে সরকারি দায়িত্ব প্রাপ্ত এবং প্রশাসনের দৃষ্টিগোচরে এনে তদন্তের মাধ্যমে সাবেক এই মেয়রকে শাস্তির আওতায় আনার জন্য বাঘাইছড়ি বাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি এতেও যদি সদয় দৃষ্টি না হয়। তাহলে আমরা বাঘাইছড়ির সুবিধা সুবিধা বঞ্চিত নাগরিক সবাই মিলে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি সহ মানববন্ধন কর্মসূচী অব্যহতি রাখবো।