শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫'শ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

আগামীতে বিএনপি পরিচ্ছন্ন স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব নিয়ে কাজ করবে: আমীর খসরু

৩৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
বিএনপি আগামীতে রাজনৈতিক করবে তারেক রহমানের নের্তৃত্বে জনগনের চাহিদা পূরনের জন্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরনের জন্য। বাংলাদেশের মানুষের অধিকার আদায় নিয়ে আগামীতে বিএনপি পরিচ্ছন্ন স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব নিয়ে কাজ করবে। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ মানুষের মাঝে উপহার হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করেছে জেলা সেচ্চাসেবক দল।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১ টায় জেলা সেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ও উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় দীঘিনালা উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে মেরুং ও আশপাশের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী রানা, মহিলা দলের সভানেত্রী মোরশেদা খাতুন সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথিবৃন্দ বিকেল ৩টায় জেলা সদরের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।