শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

লংগদু সেনা জোন এর পক্ষে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

২৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে উপজেলার নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করে, যার ফলে লংগদু উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ে। এই বন্যার ফলে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়ে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ ইউনিয়নের গাঁথা ছড়া, মতিন টিলা, এফআইডিসি টিলা,পুর্ব জারুল ও পশ্চিম জারুল বাগান এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় লংগদু জোনের জোন অধিনায়ক লে: কর্নেল হিমেল মিয়া, উপ-অধিনায়ক আহমেদ ফারশাদ কবির ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিক সহ এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ত্রাণ হিসেবে চিড়া, মুড়ি, বিস্কুট, চানাচুর, নুডলস, গুড় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা মোট ১০০টি পরিবার গ্রহণ করে উপকৃত হয়েছে।

লংগদু জোনের জোন অধিনায়ক লে,কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সেনাবাহিনী দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।