শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

রাঙ্গামাটিতে ৫দিন পর ফেরি চলাচল স্বাভাবিক

২১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল ৫দিন পর যাতায়াত স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল করছে বলে সড়ক বিভাগ সূত্র জানান।

এদিকে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর তীব্র স্রোতে ৪ থেকে ৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ কিছুটা কমে আসায় কর্ণফুলী নদীর স্রোত কিছুটা কমেছে। ফলে চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল ৫দিন বন্ধ থাকায় সকল ধরনের ব্যবসা-বানিজ্য ধস নামে। ফেরি চালু হওয়াতে সকলের মাঝে স্বস্তি ফিরে আসে।

ফেরি কতৃপক্ষের ইজারদার মোঃ শাহজাহান জানান, কাপ্তাই বাঁধের গেইটে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর তীব্র স্রোতে গত ৪-৫ দিন বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল। বর্তমানেও নদীতে স্রোত আছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে ফেরি চলাচল বৃহস্পতিবার সকাল পুনরায় স্বাভাবিক করা হয়েছে।

রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। যার ফলে রাঙ্গামাটির সাথে বান্দরবান এবং রাজস্থলীর গাড়ি চলাচল যাতায়াত পুনরায় চালু হলো।