শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

২২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিফ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময়, ক্ষতিগ্রস্ত ১০০ জন কৃষককে এক বিঘা জমির বিপরীতে ৫ কেজি ধান ও ডিএপি সার ১০ কেজি, এমওপি স্যার ১০ কেজি করে বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক মুহাম্মদ বাছিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সবুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরনে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমির হোসেন সহ বিভিন্ন উপসহকারী কর্মকর্তা ও উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকগন জেলা পরিষদ অর্থ ছাড় করা সাপেক্ষে শীঘ্রই ১০০০ টাকা করে পাবেন।