শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় বন্যা পরবর্তীতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ত্রান সহায়তা প্রদান

২৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বন্যাপরবর্তীতে দূর্গত এলাকার লোকজনদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান সাহায়তা দিয়েছে দীঘিনালা জোনের ৪ বেংগল এর সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (৩০আগস্ট) সকালে উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের বন্যার্তদূর্গত এলাকার বন্যার পানিতে মানুষের বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এমন ৫ শতাধিক মানুষের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ সহযোগীতা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন ৪ ই বেঙ্গল “দি বেবী টাইগার্স”।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন, ঢাকা থেকে আগত এ.কে.এম শাহরিয়ার করিব এমবিবিএস, এফসিপিএস, (মেডিসিন), বিশেষজ্ঞ, ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান মেডিসিন বিশেষজ্ঞ (এমডি), ডাঃ মোঃ ইব্রাহিম মেডিকেল অফিসার (এমডি) ও দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন রাকিব।

চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন কার্যক্রম পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, উপজেলার বন্যার কবলিত এলাকায় মানুষের মাঝে ত্রান সহায়তা ও বন্যায় কবলিত মানুষের মাঝে পানি বাহিত নানা রোগের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এদিকে দীঘিনালা জোনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শতাধিক পরিবারের মাঝে উপজেলার চংড়াছড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়রে মাঠে ত্রান সামগ্রী বিতরণ করেছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচে প্রাক্তন ক্যাডাররা।

এই সময় উপস্থিত থেকে ত্রান বিতরন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন আবু রায়হান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল রানা।