শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়িতে বানভাসীদের মাঝে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

২৪
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়িতে বানভাসী মানুষের মাঝে ছুটে আসেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এবারের অপ্রত্যাশিত বন্যা আমাদের যে ক্ষতি করলো তা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
শনিবার (২৩আগষ্ট) বিকালে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়ন কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে জনতার উদ্দেশে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা খাগড়াছড়ি সদর থানার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের গঞ্জপাড়া ও উত্তর গঞ্জপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এলাকাবাসী উপদেষ্টাকে কাছে পেয়ে তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ততার কথা তুলে ধরেন। তিনি জেলা প্রশাসককে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলে জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ ও অর্থ রয়েছে। যদি এগুলোতে না কুলোয় তাহলে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা নিব। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গোলাবাড়ী ইউনিয়ন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন। এর আগে উপদেষ্টা আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সুধীজনদের সাথে এক মত বিনিময় সভা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে ৪৫০টি বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণবিতরণের সময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ২০৩, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান  এসপিপি, এনডিসি, পিএসসি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বন্যায় দুর্গতদের খোঁজ খবর নেয়াসহ তাদের মাঝে দ্রুত যথাযথ ত্রাণ পৌঁছিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।