শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বাঘাইহাট সেনা জোন কর্তৃক পানিবন্দী পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ

২৭

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বৃহস্পতিবার (২২ আগস্ট ) ২০২৪ইং বাঘাইহাট জোনের উদ্যোগে বাঘাইহাট বাজার এলাকার কয়েকটি গ্রামে পানি বন্দী হতদরিদ্র দুঃস্থ দুই-শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন।

এসময় উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোন টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান জনাব অতুলাল চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার জনাব দয়াধন চাকমা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা,সাজেক থানা বিএনপি সভাপতি জনাব আনোয়ার হোসেন ও সাজেক থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল পিসি, জনপ্রতিনিধি, উপকারভোগী পানিবন্দি দুস্থ পরিবার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পানিবন্দি দুস্থ গরিব অসহায় ও দিনমজুরদের পাশে থাকতে পেড়ে খুবই আনন্দিত বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তাই আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। অত্র এলাকার সকলে সুস্থতা সহিত বসবাসের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বর্তমানে আবহাওয়া নিম্ন চাপ হওয়ার ফলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে তাই যারা পাহাড়ের উচুতে বসবাস করেন আপনার সকলে নিরাপদ স্থানে অবস্থান করুন তাহলে পাহাড় ধসে কোনো প্রান হানি হবে না বলে সকলকে সতর্ক করেন।