শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

ধর্মীয় স্থাপনার নিরাপত্তা বৃদ্বি করেছে ১০আরই ব্যাটালিয়ন

৪৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিয়নের ১০আর ই ব্যাটালিয়ন আওতাধীন বরাদম আর্মি পোষ্টে পাশে অবস্থিত ধর্মীয় নেতার সাথে শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে বৈঠক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬আগস্ট) বিকালে ১০আর ই ব্যাটালিয়ন ‘বন ভান্তে স্মৃতি চৈত্য মন্দিও এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে পরিস্থতি স্বাভাবিক রাখার জন্য সেনা প্রধানের দিক নির্দেশনা প্রদান করে। এবং ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি’র সার্বিক তত্বাবধানে অপ্স অফিসার ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ স্থানীয় মন্দির পরিচালানা কমিটির সাথে বৈঠক করা হয়।

এসময় বন ভান্তে স্মৃতি চৈত্য মন্দির কমিটির পরিচালোনার দায়িত্বে নিয়োজিত সংকিচ্চ ভিক্ষু, ও শান্ত ভিক্ষু এবং বরাদম মন্দির পরিচালানা কমিটির সাধারন সম্পাদক অরুন জ্যোতি চাকমা এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন বখতিয়ার আহমেদ কমিটির উদ্দেশ্য বলেন, মন্দির কর্তৃপক্ষ যে কোন বিষয়ে সেনাবাহিনীর সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত আছি। তাছাড়া ১০ আরই ব্যাটালিয়ন মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তার নজরে রয়েছে।