শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

মাটিরাঙ্গায় বিজিবির মানবিক ও শিক্ষা সহায়তা বিতরণ

৩৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মসুচীর আওতায় অসহায় ও দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠির মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, খাদ্য সামগ্রী ও শিক্ষা সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি‘র যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)। সোমবার (১২ আগস্ট) যামিনীপাড়া জোন সদরে মানবিক সহায়তা বিতরণ করেন যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি।

এ সময়, চার জন অসহায় ও হতদরিদ্র পরিবারের পুরাতন ও ভাঙ্গা ঘরে মেরামতের জন্য ৯ বান্ডিল ঢেউটিন, উন্নত চিকিৎসার জন্য দুস্থ ও অসহায় ব্যক্তিদদের আর্থিক অনুদান, গ্রীনহিল কলেজের একাদশ শ্রেনীরর শিক্ষার্থীদের মাঝে ১৪ সেট পাঠ্যবই ছাড়াও বিভিন্ন এতিম থানায় খাদ্য সহায়তা ও বৌদ্ধ মন্দিরে আর্থিক আনুদান প্রদান করা হয়। পাশাপাশি বিশ্বরাম কার্বারীপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নির্মানে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি বরাবরই জনকল্যান কর্মসূচীর আওতায় অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও বিজিবির মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় বিজিবির পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।