শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

শিক্ষার্থীদের রঙ-তুলির ছোঁয়ায় খাগড়াছড়িতে নতুন রূপে দেয়ালচিত্র

৩৪

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালচিত্র অঙ্কনের ব্যতিক্রমী উদ্যোগ শুরু হয়েছে। গত শনিবার (১০ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আদালত সড়কসহ মুক্তমঞ্চের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেছে।

দেয়াল চিত্র গুলো তুলে ধরা হয়েছে বৈষম্য বিরোধী বার্তা, গঠনতন্ত্র পুনর্গঠন, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। এছাড়াও, পৌর শাপলা চত্বরে অবস্থিত মুক্তমঞ্চে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের প্রতিকৃতি বিশেষ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা আগত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

এ প্রসঙ্গে শিক্ষার্থীরা জানায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এমন শিল্পকর্ম অঙ্কনের কাজ অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়।

কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় এবং কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।