শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুললেও উপস্থিত কম

৩৯

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুললেও উপস্থিত কম। দেশের বিরাজমান পরিস্থিতির ফলে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কিছুদিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক আদেশে সকল প্রতিষ্ঠান গত মঙ্গলবার হতে খোলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলেও শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি একেবারে শুন্যেও কোঠায়।

অনেক অভিভাবক ভয় ও আতঙ্কের কারণে তার প্রিয় সন্তানকে শিক্ষা পাঠাচ্ছে না। গত বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা একেবারে কম। কয়েকজন প্রতিষ্ঠান প্রদানের সাথে আলাপকালে জানা যায় ভয় ও আতঙ্কের ফলে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে না। তাই উপস্থিতি সংখ্যা কম। কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, আবদুল্লাহ আল মামুন, শহীদ শামশুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান মো.হানিফ এছাড়া বিএফআই ডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান মো.ইউসুফ মিয়া জানান আমরা নির্দেশনা পেয়ে প্রতিষ্ঠান সাথে সাথে খুলেছি। কিন্ত শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কম।

অভিভাবকরা ভয়ে তাদের প্রিয় সন্তানকে স্কুলে বা কলেজে পাঠাচ্ছে না। তবে আশা করা হচ্ছে আগামি রবিবার (১১আগস্ট) হতে উপস্থিতি আরোও বৃদ্বি পাবে।এদিকে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল মতিন হাওলাদার ও কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী জানান আমাদের প্রতিষ্ঠান খোলা রেখছি। তবে শিক্ষার্থী উপস্থিতি সংখ্যা একেবারেই কম। আশা করছি আগামি রবিবার হতে শিক্ষার্থী উপস্থিতি সংখ্যা বৃদ্ধি পাবে। কাপ্তাই উপজেলায় ১টি ডিগ্রী কলেজ,১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান,১টি স্কুল এন্ড কলেজ, ১০টি মাধ্যমিক বিদ্যালয়,২টি দাখিল মাদ্রাসা,৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,৫৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।