শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি ছাত্র সংবর্ধনা

৬১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়। শুক্রবার সকাল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র অফিসার ক্লাবে এ সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় শিক্ষক ইমরুল হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে বিউবো প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল-মামুন।

প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক ও বিদ্যালয় পরিচালোনা কমিটির সভাপতি প্রকৌশলী এ.টি.এম আব্দুজ্জাহের। বিদ্যালয় হতে ২০২০ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী
এবং ২০২০ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুর রহমান, নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী এবং বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ প্রতিনিধি মো. আব্দুল ওহাব ও মোঃ মোশারফ হোসেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই প্রতিষ্ঠান হতে ২০২০ সাল হতে ২৪সাল পযন্ত ৮৯ জন জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২০ সাল হতে ২০২৩ সাল পযন্ত ১৩ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।