শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

শিক্ষার্থী ও শিক্ষকদের পরীক্ষার হলে পৌঁছে দিলেন ছাত্রদলের নুর কবির

৫৯

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বন্যার মধ্যেও কাচালং কলেজে অনুষ্ঠিত হচ্ছে ডিগ্রী ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা। কলেজের রাস্তায় প্রায় কোমড় পর্যন্ত পানি তাই পরিক্ষার্থী ও শিক্ষকদের রীক্ষাকেন্দ্র পর্যন্ত নিজ উদ্যোগে পৌছে দিলেন কলেজ ছাত্রদলের আহবায়ক নুর কবির।

বন্যার এমন পরিস্থিতেও জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পরীক্ষা স্থগিত না করায় বিপাকে শিক্ষার্থীরা অনেক কষ্টে যে যার মত করে কলেজে এসে নুর কবিরের সহযোগিতায় পৌছালেন হল রুমে। তার এ সহযোগীতায় স্থানীয়রা শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

নুর কবির জানায়, তিনি কলেজ ছাত্রদলের দায়িত্বে আছেন তাই নিজ উদ্যোগে নৌকাযোগে পরিক্ষার্থীদের হলে পৌছে দিচ্ছেন তার সাথে অন্যান্যদের মধ্যে যারা ছিলেন মোঃ জালাল, সুজন, নাছির উদ্দিন, শাকিব। বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মোট ১৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।