শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাজস্থলীতে পাহাড় ধসের আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং

৪৯

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলীতে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। যার কারণে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে উপজেলা প্রশাসন। গত তিনদিন ধরে পার্বত্য এ জেলায় থেমে থেমে মাঝারি বর্ষণ অব্যাহত রয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা বেড়েছে, এমনটাই বলছে প্রশাসন।

স্থানীয়দের সচেতন ও সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে মঙ্গলবার (২ জুলাই) জানান উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। গতকাল সোমবার (১জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি হয়। ওই সময় পাহাড়ি ঢল ও বন্যার আশঙ্কায় মাইকিং শুরু হয়। এ সময় ঘিলাছড়ির হেডম্যান পাড়া, তালুকদার পাড়া, টিএন টি এলাকায় পাহাড়ের পাদদেশে ও নিম্নাঞ্চলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে সচেতন ও সতর্ক করা হয়েছে।

পাহাড়ি ঢলে কাপ্তাই খালের পানি বাড়ে। তলিয়ে যায় খাল তীরবর্তী গ্রাম ও ঘরবাড়ি। এ সময় অনেকে ঝুঁকি নিয়ে স্রোতে ভেসে আসা গাছ-গাছালি ও লাকড়ি ধরতে নামেন। তাতে প্রতিবছরই মারা যাওয়ার মতো ঘটনা ঘটে। এবার খাল তীরবর্তী এলাকায়ও সচেতনমূলক মাইকিং করা হচ্ছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, স্থানীয় জনগণের ক্ষয়ক্ষতি ও জানমাল রক্ষায় সচেতন করতে এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। প্রতিবছরই বর্ষার মৌসুমে পাহাড় ধসের আশঙ্কা থাকে। এছাড়া পাহাড়ি ঢলে কাপ্তাই খালের পানি বাড়ে। সে সময়টায় মানুষজন যাতে ঝুঁকি এড়িয়ে চলে সেই বিষয়ে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ইউএনও আরো জানান, গত কয়েকদিনে রাজস্থলীতে বৃষ্টিপাত কম হয়েছে। রাজস্থলীতে পাহাড় ধসের আশঙ্কাও কম। তারপরও দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।