শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাজস্থলীতে বর্ণিল আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫৪

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
সারা দেশের ন্যায় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলাতেও বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে দলীয় কার্যলয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংছাইনু মারমার উপস্থাপনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা-উপজেলা আওয়ামী সিনিয়র সহ সভাপতি রবার্ট ত্রিপুরা, বিশ্বনাথ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার সহ আরো অনেকে।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯:০০ টায় আওয়ামী লীগের নিজ কার্যালয় হতে একটি র‌্যাালী বের করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিবসটি সূচনা করে। পরে কেক কাটা হয়।দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল নেতা কর্মী ও নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা, ১৯৪৯ সালে ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলে ৭৫ বছরে ১৯৭১ সনে একটি স্বাধীন বাংলাদেশ উপহার এবং পরে শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, আবকাঠামো উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ গড়া ও ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অবদান এবং প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।