শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ৩ হাজার গাছ লাগাবে

৭২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে বাঁচাতে মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট কর্তৃক ৩ হাজার গাছ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০জুন), দুপুরের দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম।

এ সময় অত্র প্রতিষ্ঠানে ৪০ টি গাছের চারা রোপন করা হয়। একই দিনে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহর উপস্থিতিতে ৩০ টি গাছের চারা রোপন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা সাবেক যুব প্রধান কমল কৃষ্ণ দে, সিনিয়র আরসিওয়াই শরীফ উদ্দিন, উপ-দলনেতা-১ সৈয়দ আরিফুল ইসলাম সহ যুব রেড ক্রিসেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।

সাপ্তাহব্যাপী উপজেলার সকল সরকারি-বেসরকারী ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট সদস্য কর্তৃক এসব ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপান করা হবে। মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ হুমুকি সম্মুখীন হচ্ছে তাই বেশি করে বৃক্ষরোপণ করা প্রয়োজন। আজকের প্রজন্ম বৃক্ষ রোপন ও পরিচর্যা করলে বৃক্ষ রোপণ সার্থক হবে বলে তিনি মনে করেন।