শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

৬০

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকালে টাউন হল মিলনায়তনে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন (ওয়াপসা) বাংলাদেশ শাখার নির্বাহী সদস্য ড. মো. ইলিয়াস হোসেন। ‘‘নারীর স্বাস্থ্য ও পুষ্ঠি’’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামসুন নাহার নাহিদ (মহুয়া) এবং নারী পুলিশ সদস্যদের ফিটনেট, স্ট্যামিনা ও ডায়েট প্লান’ সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সাজেদা ফাউন্ডেশনের ডায়েট কনসালটেন্ট পুষ্টিবিদ ইশরাত জাহান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসিসি)’র সেক্রেটারি দেবাশীষ নাগ।

কর্মশালায় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাহিদ নাদিয়ার উপস্থাপনায় আলোচক হিসেবে আরও অংশ নেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিউটি চাকমা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এবং পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারি অধ্যাপক (ইংরেজি) অর্জিতা খীসা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক (অর্থনীতি) মেহেরুন্নিছা বেগম, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক (সমাজবিজ্ঞান) রশ্মি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ। কর্মশালায় জেলার ২৫০জন নারী পুলিশ সদস্য অংশ নেন।