শিরোনাম
কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছেখাগড়াছড়িতে সাড়ে ১১ মাসের মাথায় শিশু ধর্ষণ ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

কাপ্তাই এর লিচুবাগানে আগুনে পুড়েছে ৩ টি ঘর

৪০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
চট্রগ্রাম রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর লিচুবাগান বনগ্রাম কুষ্ঠ হাসপাতাল এর বিপরীতে ভয়াবহ আগুনে পুড়েছে ৩ টি বসতবাড়ি। মঙ্গলবার দিবা গতবার রাত ২.৪৫ মিনিটে আগুন লাগে। আগুনে হাফেজ মাহাবুবুর রহমানের ৩ টি ঘর সম্পূর্ন পুড়ে যায়। ঐ ঘরে জীবন বিশ্বাস, মন্জু ঘোষ, ও তাদের এক ভাড়াটিয়া।

ভাড়াটিয়া জীবন বিশ্বাস জানান, তার ঘরে একটা সমিতির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং তার শশুড় এর ৬০ হাজার টাকা ছিলো। সেগুলো বাঁচানো সম্ভব হয় নাই। স্থানীয় কাপ্তাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত জানান, আগুন লাগার পর প্রথমে স্থানীয় জনগণ আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে রাত ৩.১৫ মিনিটে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন হাওলাদার এর নেতৃত্বে ১ টি ইউনিট এসে আগুন নেভাতে সহায়তা করেন এবং রাত ৩.৩০ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর নেতৃত্বে ২ টি ইউনিট এসে যোগ দেন। রাত ৩.৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, বনগ্রাম আসমা ফার্নিসার এর গোডাউন হতে আগুন এর সুত্রপাত হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আগুন লেগে প্রায় নিশ্বহয়েছে, বর্তমানে তারা খোলাআকাশের নিচে মানবেতার জীবন করছে এ শীতের প্রকোভের মধ্যে।