শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

রাঙ্গামাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ঔষুধ বিতরণ

৫৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥ 

রাঙ্গামাটিতে তিন শতাধিক গরীব ও দু:স্থদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

বুধবার (২৫ নভেম্বর২০ইং) সকাল ১০টায় শহরের কাঠাঁলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন এর আয়োজনে ও জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয়ের সহযোগিতায় এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়।

এ সময় চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের জেনারেল অপারেশন, ছানি অপারেশন, চশমার পাওয়ার নির্ধারণ, রক্তের গ্রুপ, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, মেডিসিন, চক্ষু পরীক্ষাসহ অন্যান্য চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।

এসময় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দিন, ৭, ৮, ও ৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে জবল-ই নূর এর চিকিৎসালয়ের প্রধান চিকিৎক ডাঃ শেখ মোহাম্মদ মুরাদ উপস্থিত থেকে চক্ষু চিকিৎসা ও চিকিৎসা প্রদান করেন। দিনব্যাপী চলা চক্ষু ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন ধরনের চোখের সমস্যা চিহ্নিত করে চিকিৎসা ও পরামর্শ দেন তিনি।