শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

খাগড়াছড়ির গুইমারায় মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস পালিত

৫৯

॥ মাঈন উদ্দিন বাবলু, গুইমারা ॥
গুইমারায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) গুইমারা বাইল্যাছড়ি রাস্তামাথা এলাকায় দিবসের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে উপপরিচালক (ভারপ্রাপ্ত)কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোহাম্মদ বাছিরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ তপন কুমার পাল, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চল, রাঙ্গামাটি। বিশেষ অতিথি এবিএম শফিউল আলম, উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা (বিনা) খাগড়াছড়ি, ওঙ্কার বিশ্বাস উপজেলা কৃষি অফিসার গুইমারা, নাজিম উদ্দিন, অধ্যক্ষ গুইমারা সরকারি কলেজ, নিরমল নারায়ণ ত্রিপুরা, ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান, মোঃ মিজানুর রহমান প্রশিক্ষক যুব উন্নয়ন খাগড়াছড়ি, মোঃ মাহতাব উদ্দিন লিফ অফিসার মাটিরাঙ্গা বি এ টি বি মাটিরাঙ্গা প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,মাশরুম উদ্যোক্তা ও কৃষক-কিষানি উপস্থিত ছিলেন। বক্তারা মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হ্রাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রকল্পটি ইনডোর গ্রুপ হওয়ায় এর গুরুত্বারোপ করেন অতিথিরা।