শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

লক্ষ্য করোনা প্রতিরোধ

খাগড়াছড়িতে পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ’র উদ্যোগে মাস্ক বিতরণ

৪৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলাতে পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা’র মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি যামিনী পাড়ায় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে, পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। মঙ্গলবার (২৪শে নভেম্বও ২০২০) সকাল সাড়ে ১১টার সময় তবলছড়ির যামিনী পাড়ায় রতন মাষ্টারের বাড়িতে এ মাস্ক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

বড়নাল ইউনিয়নের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান, সানুচিং মারমা, ইউপি সদস্য অনি রঞ্জন ত্রিপুরা, মোঃ মিজানুর রহমান, মনো বিলাস ত্রিপুরা রতন, পার্বত্য প্রেসক্লাব সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি সুজন বড়ুয়া, দৈনিক আমার বার্তা পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোঃ লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় এলাকার পুরষ-মহিলারা মাস্ক ব্যবহার করে স্বতস্ফুতভাবে অংশ গ্রহন করেন।