শিরোনাম
কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছেখাগড়াছড়িতে সাড়ে ১১ মাসের মাথায় শিশু ধর্ষণ ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী স্টল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

৪১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে জেলার মাটিরাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৪শে নভেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মোঃ আরিফুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোঃ মোহতাছিম বিল্লাহ্, একাডেমিক সুপারভাইসার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাধ্যমিক পর্যায়ে জলবিদ্যুতের সাহায্য বাল্ব জালানোর সহায়ক প্রযুক্তি প্রদর্শন করে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেন। প্রদর্শনীতে গোমতী বিকে উচ্চ বিদ্যালয় রোবট গোকার্ট প্রদর্শন করে দ্বিতীয় স্থান এবং মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় স্মার্ট সিটি সহায়ক প্রযুক্তি প্রদর্শন করে তৃতীয় স্থান অর্জন করার গৌরব অর্জন করেন। একই সাথে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব স্বকীয়তার মাধ্যমে নিজেদের উদ্বাবনী শক্তিকে কাজে লাগানোর কথা উল্লেখ করে বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলারও পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং পিতা মাতার মুখ উজ্জল করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাধ্যমিক পর্যায়ে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, খেদাছড়া উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, তাইন্দং উচ্চ বিদ্যালয়, তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়, আমতলী উচ্চ বিদ্যালয়, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, গোমতী বিকে উচ্চ বিদ্যালয় ও মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজসহ সর্বমোট ১০টি ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী স্টল প্রদর্শন করা হয়।