শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

মাটিরাঙ্গায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ

৯৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাত) আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুুষ্ঠিত হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার (১৬ মে) মাটিরাঙ্গা পৌর সভার রসুলপুর এলাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ২৫ নারী-পুরুষের মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মংসাথোয়াই মারমা, আইডিএফের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাকিরুল ইসলাম, ডা. মংসিনু মারমা উক্ত প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় উপ-সহাকারী কৃষি কর্মকর্তা মিথুন দাশ ও মোঃ রুবেল হোসেন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে টিএমআর, সাইলেজ, ইউএমএস, ইউটিএস তৈরির পদ্ধতিসহ ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক নানা কৌশল হাতে কলমে শেখানো হয়। প্রশিক্ষণে লব্ধ জ্ঞান ও পরামর্শ বাস্তবে প্রয়োগের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ প্রদান করা হয়।