শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার

৮০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা ৪নং দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়ি দূঅর (মূখ) এলাকার একটি বসতঘর আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে এক পরিবার। বুধবার (১৫মে) দুপুর ১টায় বাঘাইছড়ি দূঅর (মূখ) এলাকার প্রেমকুমার চাকমা (৫৫) এর বসতঘর হঠাৎ আকস্মিক আগুন ধরে যায়।

প্রেম কুমার চাকমার পুত্রবধু কালাদেবী চাকমা বলেন, আত্মীয়র বাসায় নিমন্ত্রণে গেলে পরে শুনি যে আমার ঘরে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি ঘরে চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। আশপাশে কোন পানি না থাকায় আগুন নিভানো সম্ভব হয় নাই। ঘর থেকে কিছু বের করতে পানি নাই। ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, ধান চাল, টাকা পয়সা সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে ৮০-৯০ হাজার টাকামত ক্ষতি হয়েছে। এখন নতুন করে ঘর তৈরি করা পক্ষে সম্ভব না। অন্যের ঘরে বা বাহিরে তাবু টাঙ্গিয়ে থাকতে হবে বলে জানান।

প্রতিবেশি অনিমেষ চাকমা বলেন, আমরা সবাই একটি নিমন্ত্রণে গিয়েছিলাম হঠাৎ শুনি ঘরে আগুন ধরে গেছে এসে দেখি সবকিছু পুড়ে গেছে।

৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, খবর পেয়েছি আমার এলাকায় একটি গরীব পরিবারের ঘর পুড়ে গেছে। ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সহায়তা করা হবে।