শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবিরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

বাঘাইহাট জোন কর্তৃক সাজেকের লক্ষ্মীছড়িতে ব্রিজ নির্মাণে অনুদান প্রদান

৫২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
সাজেক ইউনিয়নের লক্ষ্মীছড়ি এলাকায় ব্রিজ নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোনের ৬ই বেংগলের সেনাবাহিনী। সেনা বাহিনীর এ সহযোগীতার কারনে এলাকার যোগাযোগের উন্নয়নে আরো সহজ হলো বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

সোমবার (১৩মে) সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লক্ষীছড়ি অফিস পাড়ার সেনাবাহিনী বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল খাইরুল আমিন, পিএসসি এর উদ্যোগে সাধারণ জনগণ চলাচলের সুবিধার্থে পুরাতন ভাঙ্গা ব্রিজ মেরামত করে নতুন করে নির্মাণের জন্য বাঘাইহাট জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন লক্ষ্মীছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আঃ আউয়াল।

ব্রীজের জন্য অনুদান পেয়ে এলাকার লোকজন বাঘাইহাট জোনের ৬ই বেংগলের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সেবাহিনীর সব সময় আমাদের সহযোগীতা করে এবং দূর্গম এলাকায় ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধও দিয়ে থাকেন।