শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মাটিরাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে হেল্প ডেস্ক চালু

৮১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” এই শ্লোগানে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম বৃদ্ধির লক্ষে সেবা গ্রহীতাদের সুবিধার্থে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টারে ফিতা কেটে এই হেল্পডেস্কের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন তথ্য তুলে ধরে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান আগামী দিনের সুরক্ষার জন্য সবাইকে সর্বজনীন পেনশন স্কিম চালু করার আহ্বান জানান। এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোঃ ছালেহ, খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাসান সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী জানান, এখন থেকে এই হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ সর্বজনীন পেনশন স্কিম চালু করতে সকল সেবা পাবে।উপজেল প্রশাসনের হেল্প ডেস্কের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং কর্মচারী সাধারণ জনগণকে সর্বজনীন পেনশন স্কিম চালু করতে যাবতীয় সহযোগিতা প্রদান করবে। এরপর তিনি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে ‘চেতনায় ৭১’ ও মাটিরাঙ্গা অফিসার্স ক্লাবের নতুন অফিস উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।