শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

হাঁস খেতে এসে ধরা পড়ে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত অজগর

৯৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল এলাকায় খামারে হাঁস খেতে এসে জনতার হাতে ধরা পড়লো অজগর। মঙ্গলবার (২৩এপ্রিল) ভোর ৫টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে কর্মরত প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন এর হাঁসের খামার ঘর থেকে অজগরটি ধরা পরে।

ইসমাইর হোসেন ও তাঁর আশপাশের লোকজন জানান, পাহাড়ী এলাকা থেকে অজগর সাপটি সন্ধ্যার পরে তার খামারে ঢুকে পড়ে ও ৩/৪টি হাঁস খেয়েও ফেলেছে। তাঁর খামারের পরিস্থিতি দেখতে গিয়ে অজগর সাপটি চোখে পড়ে পরে বাসার লোকজন ও স্থানীয় জনতা রাত ৩টা হতে ভোর সাড়ে ৫টা পর্যন্ত চেষ্টা করে অজগরটি ধরতে সক্ষম হন। ইসমাইল জানান সাপটি দৈর্ঘ্য ১৪ ফুট এবং ওজন ২০ কেজি।

পরে দক্ষিণ বন বিভাগ এর কাপ্তাইস্থ রেঞ্জকে খবর দেয়া হলে বন বিভাগের লোকজন উদ্বার করে সকাল ১১টায় অজগর সাপটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান, রাইংখিয়ংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি এর স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী মিশু, উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন সহ বন কর্মীরা উপস্থিত ছিলেন।