শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ

কাপ্তাই এ চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৬ মনোনয়ন পত্র জমা

৪৪

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা করেছেন। রবিবার (২১এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিলো।

কাপ্তাই নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাইয়ের সময় আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার এবং ভোটগ্রহন ২১ মে অনুষ্ঠিত হবে বলে জানান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনলাইনে যাঁরা যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা এবং সাবেক জাতীয় দলের কৃতি ফুটবলার ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য সুইপ্রু মারমা, কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বাবু এবং চাষী কামাল কামাল উদ্দিন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপ্তাই উপজেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ পপি এবং রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক বিউটি হোসেন।