শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

৬৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপের মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। সোমবার (১৫এপ্রিল) দুপুরে রামগড় উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন এর মাধ্যমে অনলাইন আবেদন ফরমে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দেন বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, মোঃ আব্দুল কাদের, কংজঅং মার্মা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দেন মোঃ আনোয়ার ফারুক, মোঃ নুরুল আমীন, মোবারক হোসেন বাদশা, শামসুদ্দিন মিলন, মোঃ ওমর ফারক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন হাছিনা আক্তার ও নাছিমা আহসান নীলা।

উল্লেখ্য যে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রামগড় উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিলো ১৫ এপ্রিল সোমবার পযর্ন্ত আর মনোনয়নপত্র যাঁচাই-বাচাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল পযর্ন্ত, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল,এবং নির্বাচন ৮মে। নির্বাচন কমিশন সুত্র অনুযায়ী এবার প্রথম ধাপে ১৫২টি উপজেলায় এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।