শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

কাপ্তাইস্থ রাইখালী গভীর অরণ্য হতে বনমোরগ সহ ফাঁদ জব্ধ

৮৮

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বন বিভাগ রাইখালী গভীর অরণ্য হতে শিকারীর ফাঁদ সহ ২টি বনমোরগ জব্ধ করেছে। শনিবার (১৩এপ্রিল) সকাল ১১টায় রাইখালী রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে বনমোরগ জব্ধ করে।

বন বিভাগ সুত্র জানায়, গোপন সংবাদ পেয়ে কাপ্তাই উপজেলার রাইখালীর গভীর বনে অভিযান চালায় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বন মোরগ ধরার ফাঁদ সহ দুটি মোরগও উদ্ধার করা হয়।

বন বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকার্তা মোঃ জাহিদুল ইসলাম অভিযান চালালে শিকারীরা ২টি বন মোরগ রেখে পালিয়ে যায়। বন প্রহরী মোঃ হাসান জানান, অভিযানে একটি ফাঁদ উদ্ধার করি। পরে মোরগধরার ফাঁদ আগুনে পুড়িয়ে ফেলেন। একটি মোরগ রাংগুনিয়া শেখ কামাল এভিয়ারীতে পাঠানো হয়। অন্যটি বনে অবমুক্ত করে দেন রেঞ্জ কর্মকর্তা। তিনি জানান, বন্যপ্রাণীর প্রান সংশয় বা তাদের ধরার চেষ্টা করা হলে এর অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।