শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে বিষু’র উদ্বোধন করলেন জ্বরতী তনচংগ্যা, এমপি

৫৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ের তনচংগ্যা সম্প্রদায়ের নর-নারীরা কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব পালন করেছে। শুক্রবার (১২এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে তনচংগ্যা সম্প্রদায়ের লোকজন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নদীতে ফুল ভাসিয়ে দিনটির শুভ উদ্বোধন করেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ জ্বরতী তনচংগ্যা।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম নির্মল চন্দ্র তনচংগ্যা, অবসরপ্রাপ্ত ব্যাংকার অমল বিকাশ তনচংগ্যা, সামাজিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিষু প্রথমদিন। ফুল বিষু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। এইদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল সংগ্রহ করা হয়। এই সময় বাড়ির আঙ্গিনায় বাগানের ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।