শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি

এবার কেএনএফ এর আরেক সহযোগী লাল লয়ান সিয়াম বম আটক

৯২

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের সাঁড়াশি অভিয়ানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সহযোগী লাল লয়ান সিয়াম বম (৫৭) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৯এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে আইনসৃংখালা বাহিনী সুত্র জানিয়েছেন।

পরে বুধবার (১০এপ্রিল) সকালে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোঃ নাজমুল হোছাইন। গ্রেপ্তারকৃত লাল লয়ান সিয়াম বম সদর ইউনিয়নের বেথেল পাড়া গ্রামে মৃত থন আলহ বম এর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট কেএনএফ এর এপর্যন্ত ৫৪ জন সদস্যকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদেরকে আদালতে নেয়া হলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই নিয়ে কেএনএফের সদস্যদের গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৫৫জনে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, যৌথবাহিনী সাড়াশি অভিযান চালিয়ে গতকাল রাতে কেএনএফ এর আরো এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। তিনি আরো বলেন, পাহাড়ের সন্ত্রাসের নির্মূল করতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।