শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়ি বাটনাতলী ওলামা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০৬

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন বাটনাতলী ওলামা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫এপ্রিল) ডাইনছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে বাটনাতলী ওলামা পরিষদের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইন’র সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃসামায়উন ফরাজী সামু, প্রধান উপদেষ্টা মুফতি ইমরান হোসেন, মুফতি আনোয়ার হোসেন প্রমূখ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বাটনাতলী ওলামা পরিষদের নেতৃবৃন্দরা বলেন, বাটনাতলী ইউনিয়নের সকল ওলামায়ে কেরামগণ মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে। সুখে-দুঃখে একজন আরেকজনকে সহযোগিতা করছে। সেই সাথে অত্র ইউনিয়নের সকল মসজিদ-মাদরাসা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ইসলাম প্রচারের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করছে। আগামীতেও দিনের দাওয়াত দিতে সকল ওলামায়ে কেরাম একসাথে কাজ করে যাবে বলে ওলামায়ে কেরামগণ জানিয়েছেন।