শিরোনাম
কাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডারফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুনআবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদান

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

৫৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় জোন অধিনস্থ ১০০টি গরীব ও দুস্থ উপজাতি ও বাঙ্গালী পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (০৫ এপ্রিল) বিকালে রামগড় ৪৩ বিজিবির জোন সদর দপ্তর তৈচালাপাড়ায় জোন কমান্ডার লে,কর্ণেল সৈয়দ ইমাম হোসেন, পিএসসি, প্রধান অতিথী হিসেবে উপস্থিতি থেকে রামগড় জোন অধিনস্ত রামগড় উপজেলায় বসবাসরত উপজাতি ও বাঙ্গালী গরীব ও দুস্থ ১০০ টি পরিবারের মাঝে ইফতার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল,ডাল,চিনি, সেমাই) বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন বলেন, রামগড় জোন কর্তৃক গরীব ও দুস্থ উপজাতি ও বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। এসময় অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহম্মেদ সহ কর্মকর্তা, সৈনিক, উপস্থিত ছিলেন।