শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সকল ব্যাংকে নিরাপত্তা জোরদার

১০১

॥ মোঃ আবুল হাসেম, মটিরাঙ্গা ॥
বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনার পর খাগড়াছড়ির মাটিরাঙ্গার সরকারি ও বেসরকারি সকল ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বাড়ানো হয়েছে ব্যাংকের নিজস্ব নিরাপত্তারক্ষী। তাছাড়া মাটিরাঙ্গার ব্যাংকগুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তায় ভিডিপি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মাটিরাঙ্গায় ৭টি ব্যাংক রয়েছে, বান্দরবানের ঘটনার পর থেকেই মাটিরাঙ্গা উপজেলার সকল ব্যাংকগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন ব্যাংকে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
মাটিরাঙ্গা উত্তর ব্যাংক পিএসলি’র ম্যানাজার মোঃ জাহিদ বলেন, কর্তৃপক্ষ ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আমাদের নিজস্ব নিরাপত্তাকর্মী আছে। এরপরও আমরা সতর্ক আছি। তাছাড়া মাটিরাঙ্গার আইনশৃঙ্খলা নিয়োজিত বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সোনালী ব্যাংক পিএসলি’র মাটিরাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুজ্জামান বলেন, বান্দরবানের ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের একাধিক টিম ব্যাংক পরিদর্শনের পাশাপাশি নিরাপাত্তায় দায়িত্ব পালন করছে।
আল-আরাফাহ ইসলামি ব্যাংক পিএসলি’র ম্যানাজার মোঃ কামাল উদ্দিন বলেন, ব্যাংকগুলোতে সরকারিভাবেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফলে এই ব্যাংকে নিরাপত্তা নিয়ে কোন সংকট নেই। এছাড়া ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশন মোতাবেক জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে মাটিরাঙ্গা থানায় ৭টি ব্যংকসমূহে ১০ জন অফিসার ফোর্স পালাক্রমে ডিউটিরত আছে।