শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান এর পবিত্র উরস শরীফ উপলক্ষ্যে

গরিবুল্লাহ শাহ মাইজভান্ডারী হাফেজিয়া মাদ্রসা ও এতিমখানার ছাত্রদের মাঝে পাঞ্জাবী বিতরণ

৭৯

॥ পাহাড়ের সময় ডেক্স ॥
২২শে চৈত্র গাউছুল আজম মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান (প্রকাশ বাবা ভান্ডারী’র) এর পবিত্র উরস শরীফ উপলক্ষ্যে হেফজখানার ছাত্রদের মাঝে পাঞ্জাবী বিতরণ ও ইফতারের আয়োজন করেছেন মাইজভান্ডারী যুব ফোরাম রাঙ্গামাটি জেলা শাখা। শনিবার (৩০মার্চ) বিকেলে তবলছড়ি অফিসার্স কলোনীর গরিবুল্লাহ শাহ মাইজভান্ডারী হাফেজিয়া মাদ্রসা ও এতিমখানার ছাত্রদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা গাউছুল আযম বাবা ভান্ডারী (কাদ্দা সিররুহুল আজিজ) এর পৌত্র গাউছে জামান মওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী (কাদ্দা সিররুহুল আজিজ) এর ছোট পুত্র এডভোকেট সৈয়দ মিফতাহুর নূর মাইজভান্ডারী (মাজ্জাজিল্লল আলী)। এসময় মাইজভান্ডারী যুব ফোরাম রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ আনসার আলীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ শাহ আলম বাদশার সঞ্চালনায় জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আবুল হাশেম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু, গরিবুল্লাহ শাহ মাইজভান্ডারী হাফেজিয়া মাদ্রসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন মাইজভান্ডারী, আব্দুল্লাহ ফকির মাদ্রসার সাবেক শিক্ষক মাওলানা মোঃ ওমর ফারুক, জমিয়তে আশেকানে মাইজভান্ডার রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, মাইজভান্ডারী যুব ফোরামের প্রচার সম্পাদক মোঃ আজিজ, সদস্য- সরোয়ার কাদের রায়হান, মোঃ শাহ আলম, মোঃ ফয়সাল, মোঃ সুজন, মোঃ নিশান, মোঃ মনসুর, ইব্রাহিম টিটু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রসা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরপর মাইজভান্ডারী যুব ফোরাম রাঙ্গামাটি জেলা শাখা আয়োজনেন মাদরাসা ও এতিম খানার শিশুদের হাতে পাঞ্চাবী তুলে দেন অতিথিরা।