শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

মানিকছড়িতে সেনাবাহিনীর মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান

১১৩

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়ি উপজেলাধীন বাটনাতলী এলাকার অসহায়, হতদরিদ্র, অস্বচ্ছল শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১টায় বাটনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সহায়তা প্রদান করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি। এসময় তিনি নগদ অর্থ, কৃষি সহায়তার অংশ হিসেবে সার-বীজ, বাটনাতলী স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী, ছুদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল, বাটনাতলী মাদরাসায় ঢেউটিন ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।

অতিতের ন্যায় ভবিষ্যতেও পার্বত্যঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা অব্যহত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান্নোয়নে সর্বদা কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। জনকল্যাণমূলক কার্যক্রমের এ ধারা আগামীতেও অব্যহত থাকবে।