শিরোনাম
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়েসাড়ে তিন মাসের মাথায় মাছ শিকারে জাল পড়লো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেআবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার

মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে কাপ্তাই পুলিশ এর শ্রদ্ধা জ্ঞাপন

১১৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে কাপ্তাই উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুলিশ কাপ্তাই সার্কেল, কাপ্তাই থানা এবং চন্দ্রঘোনা থানা পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬মার্চ) সকাল ৮ টায় এসময় কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা জাতির বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান সহ সকল অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে কাপ্তাই পুলিশ এর শ্রদ্ধা জ্ঞাপন করেন।