শিরোনাম
আবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধারখাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে দেলোয়ারের ফাঁসির দাবিতে মানববন্ধনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হলো ২ বাঁশের সাঁকোখাগড়াছড়ির রামগড়ে যুবকের আত্মহত্যারাঙ্গামাটির কাপ্তাইস্থ মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন প্রানমন্ত্রীররাঙ্গামাটির কাপ্তাইয়ে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৩৩ জনবান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ টাকাসহ দুই চোরাকারবারি আটকআন্তর্জাতিক আদিবাসী দিবসে দাবি, চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা করতে হবেখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত বন্ধ করলো বাল্যবিবাহরাঙ্গামাটির তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার করলো বিজিবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জনকল্যাণ হোমিও ক্লিনিকের উদ্বোধন

১১৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জনকল্যাণ হোমিও ক্লিনিকের উদ্যেগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী, দুপুরের দিকে ৪নং ওয়ার্ডের লাতু লিডার পাড়ায় স্থাপিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রমের কার্যালয় ভবনে, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্ল্যাহর প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্টে’র দলনেতা মোঃ আব্দুল মালেক’র সঞ্চালনায় লাতুলিডার পাড়ার মোঃ লাতু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে মাটিরাঙ্গায় সদর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী মোঃ হারুনুর রশিদ, মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল মোঃ আলমগীর হোসেন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইকরা ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা আলা উদ্দিন আল হেলাল, উঐগঝ(উরঢ়ষড়সধ ড়ভ ঐড়সবড়ঢ়ধঃযরপ গবফরপরহব ধহফ ঝঁৎমবৎু) ডক্টরস এসোসিয়েশনের মাটিরাঙ্গা উপজেলার সভাপতি ডা: ইছমাইল হোসেন সবুজ প্রমুখ বক্তব্য দেন।

মাটিরাঙ্গা জার্মান হোমিও ক্লিনিক এবং জনকল্যাণ হোমিও ক্লিনিকের স্বত্বাধীকারী ডা: মোঃ ইমাম হোসেন স্বাগত বক্তব্য দেন। জনকল্যাণ হোমিও ক্লিনিক টি ডা: মোঃ ইমাম হোসেনের সম্পূর্ণ ব্যক্তি উদ্যেগে ৩০ টাকার বিনিময়ে নাম মাত্র ফি দিয়ে সাপ্তাহের প্রতি শুক্রবার এ সেবা নিতে পারবেন সেবাগ্রহীতারা। একইসাথে ফ্রি ঔষধ বিতরণ করা হবে প্রতিষ্ঠানটিতে। স্বাস্থ্য সেবা নির্বিঘ্নে গরিব ও অসহায় জনগণকে এ সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

মাটিরাঙ্গা জার্মান হোমিও ক্লিনিক এবং জনকল্যাণ হোমিও ক্লিনিকের স্বত্বাধীকারী ডা: মোঃ ইমাম হোসেন বলেন, এলাকার অসহায় গরিব ও দু:স্থদের জনসেবার উদ্যেশ্যে একান্ত ব্যাক্তি উদ্যেগে কার্যক্রমটি চালু করা হয়। হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে কম খরছে সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে যাতে করে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারে। অনুষ্ঠানে, মাটিরাঙ্গা দারুছুন্নাহ মাদ্রাসার পরিচালক আনোয়ার হোসাইন মিয়াজি সহ অত্র এলাকার গণমান্য বক্তিগণ উপস্থিত ছিলেন।