শিরোনাম
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়েসাড়ে তিন মাসের মাথায় মাছ শিকারে জাল পড়লো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেআবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে প্রায় দুই লক্ষ টাকার বিদেশী সিগারেট সহ গ্রেফতার ১

৭৫

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
অবৈধ পথে আসা ১৯১ কার্টুন/বক্স সিলভার ন্যানো ওরিস ব্র্যান্ডের বিদেশী সিগারেট সহ এক যুবককে আটক করেছে খাগড়াছড়ির ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাইবোনছড়া ইউপির ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির বিপরীত পার্শ্বে মাসুদের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর আসামী তনয় চাকমা (২৭) কে বর্ণিত বিদেশী সিগারেট সহ আটক করা হয়। সে ভাইবোনছড়া ইউপির চিত্তরঞ্জন পাড়ার বরেন্দ্র চাকমার ছেলে।

ঘটনার বিষয়ে আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ। জব্দকৃত সিগারেটের মূল্য ১,৯১,০০০/- (এক লক্ষ একানব্বই হাজার) টাকা।